বিশ্বনাথে লুবনার দায়ন সম্পন্ন, কাদিপুরে শোকের মাতম
মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে: লুবনা বেগমের দুই অবুঝ শিশু আল-আমিন ও নাজিফা বেগমের কান্নায় ভারী হয়ে উঠেছে বাতাস। আর আত্বীয়-স্বজনের মাতম চলছে গোটা কাদিপুর গ্রামে।
সিলেটের বিশ্বনাথে স্বামীর হাতে খুন হওয়া দুই সন্তানের জননী লুবনা বেগমের জানায়ার নামাজ শনিবার ২৭ জানুয়ারী দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে বিকেল ২টায় কাদিপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। জানাযার নামাজ শেষে লুবনা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
প্রসঙ্গত; গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী লুবনা বেগমকে (দুই সন্তানের জননী) খুন করেন।
প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল-আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed