মানবজমিনের আপিল খারিজ, সিলেট ব্যুরো চীফ রহিম
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক মানবজমিনের আপিল আবেদন খারিজ করে দিয়ে নি¤œ আদালাতের রায়কে বহাল রেখেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সাথে সাথে এম এ রহিমকে বকেয়া সকল বেতন ভাতাদি প্রদানসহ সিলেট ব্যুরোচীফ হিসেবে বহাল রাখার নির্দেশ দিয়েছেন।
গত ১৮ জানুয়ারি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আব্দুল হাই ও ট্রাইব্যুনালের সদস্য সফিকুল ইসলাম রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা গেছে, দৈনিক মানবজমিন পত্রিকার সিলেট ব্যুরোচীফ এম এ রহিম ২০১০ সালের ১১ নভেম্বর চট্টগ্রামের শ্রম আদালাত-২ এ দৈনিক মানজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৬ সালের ৪ অক্টোবর মামলার রায় প্রদান করেন আদালত। রায়ে বলা হয়, সর্বশেষ ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুসারে আইনানুগভাবে পাওনাদি ও সুবিধাদি প্রদানসহ এমএ রহিমকে সিলেট ব্যুরোতে স্ব-পদে বহাল রাখার নির্দেশ প্রদান করা গেল।
রায়ে আরও বলা হয়, ১৯৯৮ সালের ১ নভেম্বর এমএ রহিমকে মানবজমিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে নিয়োগ প্রদান করা হয়, যা সত্য বলে প্রতিয়মান। পরবর্তীতে তাকে সিলেট ব্যুরো অফিসের দায়িত্ব দেয়া হয়।
এ রায়ের পর ২০১৬ সালের ২৭ অক্টোবর বিবাদি পক্ষ ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল আবেদন করেন। ১৮ জানুয়ারি উক্ত আদালত তাদের আবেদন খারিজ করে দিয়ে চট্টগ্রামের শ্রম আদালাত-২ এর রায়কেই বহাল রাখেন।
এমএ রহিমের পক্ষে মাহমুদুল হক সাকের এবং দৈনিক মানবজমিনের পক্ষে এএইচএম সাজেদুর রহমান সাজু মামলা পরিচালনা করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed