হবিগঞ্জে কৃষক হত্যায় ৭ জনের ফাঁসির আদেশ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কৃষক আবুল মিয়া হত্যা মামলায় এক নারীসহ ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ রায় দেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দাউদপুর গ্রামের মর্তুজ মিয়া, ফয়ছল মিয়া, ময়নুল মিয়া, শিফা বেগম, সুন্দর মিয়া, ফজলু মিয়া ও বশির মিয়া।
মামলার বিবরণে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের কৃষক মো. আবুল মিয়ার সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই গ্রামের মর্তুজ মিয়ার। এর জের ধরে ২০০৮ সালের ২২ জুন সকালে হাওরে জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে আবুল মিয়ার ওপর পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। এতে ঘটনাস্থলেই আবুল মিয়ার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের ছোট ভাই ছাদিক মিয়া বাদী হয়ে ওই দিনই থানায় ৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে চম্পা বেগমকে বাদ দিয়ে উল্লেখিত ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় দেন।
মামলার বাদী ছাদিক মিয়া জানান, রায়ে তিনি সন্তুষ্ট। তবে সবার ফাঁসি দ্রত কার্যকরের দাবি জানিয়েছেন তিনি।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল আহাদ ফারুক । রায় ঘোষণাকালে সব আসামি পলাতক ছিল।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed