১৫ হাজার টাকার জাল নোটসহ যুবক অাটক
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে ১৫ হাজার টাকার জাল নোটসহ এক যুবকে অাটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানার সেকেন্ড ইন কমান্ড ইন্দ্রনীল ভট্টাচার্জের নেতৃত্বে মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা আড়াইটায় উপজেলার দরবস্ত বাজারে অভিযান চালিয়ে ১ হাজার টাকার ১৫টি জাল নোটসহ তাকে আটক করা হয়।
অাটককৃত মোঃ রুবেল হাওলাদার রাশেল (২৬) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুলাল গ্রামের অাদম অালী হাওলাদারের ছেলে।
তার বিরুদ্ধে দ্রুত বিচার অাইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার কাছ থেকে জব্দকৃত প্রতি নোটের নাম্বার খ ড – ৪৮৬০২৩০।
এ বিষয়ে এস অাই ইন্দ্রনীল ভট্টাচার্জ জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে জাল নোটসহ তাকে অাটক করা হয়।
আটককৃত রুবেলের বিরুদ্ধে এসআই ইন্দ্রনীল ভট্টাচার্জ বাদী হয়ে দ্রুত বিচার অাইনে মামলা দায়ের করবেন বলে জানান। বর্তমানে রুবেল জৈন্তাপুর মডেল থানায় রয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) সকালে তাকে অাদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed