সুনামগঞ্জে মটর সাইকেলের ধাক্কায় রিক্সা চালক নিহত
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে মটর সাইকেল ধাক্কায় এক রিক্সা চালক নিহত হয়েছে। নিহতের নাম রমজান আলী (৩৫)। তিনি ঐ ইউনিয়নের মঙ্গলকাটা গ্রামের জুনাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারঘাট-মঙ্গলকাটা-নারায়ণতলা সড়কে রমজান আলীর রিক্সাকে পেছন দিক থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এতে রমজান মাটিতে লুঠিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed