জগন্নাথপুরে কলেজ ছাত্রীর ধর্ষক ইউনুস গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঞ্চল্যকর কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী ইউনুস মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সুনামগঞ্জ জেলা সদরে অভিয়ান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইউনুস মিয়া (২৫) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ছকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে।
মামলার বিবরণে প্রকাশ, গত ২৫ জুলাই পার্শ্ববর্তী কবিরপুর গ্রামের জনৈক ছাত্রীকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে ইউনুস মিয়া। ৩১ জুলাই লজ্জায় ও অপমানে মেয়েটি বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই জুনেদ মিয়া ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের পর হত্যার প্ররোচনার দায়ে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রায় ৫ মাস পর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ইউনুসকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
Related News
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More



Comments are Closed