Main Menu

কানাইঘাটে নিখোঁজের ২দিনেও সন্ধান মিলেনি শিশু রাজের

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিনেও শিক্ষার্থী রিমন দাস রাজের সন্ধান পাওয়া যায়নি।
গত শনিবার বেলা ২টার দিকে কানাইঘাট বাজার কামারপট্টি সংলগ্ন সুরমা নদীতে সে নিখোঁজ হয়। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন গ্রামের মৃত রবিন্দ্র দাসের ছেলে। তার বাবা মারা যাওয়ায় সে মামার বাড়িতে বসবাস করে পৌরসভার ডালাইচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে লেখাপড়া করত।
পারিবারিক সুত্রে জানা যায়, গত শনিবার স্কুল ছুটির পর বাসায় এসে বই রেখে দুই সহপাটির সাথে সুরমা নদীতে গোসল করতে যায় রাজ। সাতাঁর না জানায় রাজ নদীতে নামতেই পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিক আত্মীয় স্বজনরা ঘটনাস্থল সুরমা নদীতে তল্লাশি চালিয়ে তার কোন সন্ধান পাননি। শনিবার রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস সিলেটকে জানানো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার বিকেল ৩টা থেকে নদীতে অভিযান চালালেও এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজের কোন সন্ধান পায়নি তারা। এ সময় সুরমা নদীর উভয় পাড়ে শত শত উৎসুক জনতা ভীড় করতে দেখা যায়। এসময় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ সুরমা নদীর ঘাটে উপস্থিত ছিলেন। পুত্রকে হারিয়ে শিশু রাজের মা লিলি দাসকে বুকফাটা আর্তনাদ করতে দেখা গেছে।

Share





Related News

Comments are Closed