নবীগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লাখ টাকার মাল লুট
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে পরিবারের সদস্যদের হাত পা বেধে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে । এসময় মুখোশধারী ডাকাতদল স্বর্ণালংকারসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।
জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট ফকিরপাড়া আশ্রব আলীর বাড়িতে ৮/১০ জনের একদল মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে । এসময় পরিবারের সদস্যদের হাত পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ঘন্টা ব্যাপী লুটপাট চালায় । ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, ৪টি স্মার্টফোন, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল নিয়ে যায় ।
পরিবারের ধারণা, ডাকাতদলের কোনো একজন সদস্য সন্ধ্যারাতে ঘরে প্রবেশ করে বসে থাকে।
এদিকে, অল্পদিনের ব্যবধানে ফের ডাকাতি সংঘটিত হওয়ায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed