Main Menu

শেখ হাসিনা মেডিকেল কলেজের পাঠদান শুরু

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজের পাঠদান উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির।
কলেজের অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মনীষ চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার শামছ ই আরেফিন।
নতুন চালু হওয়া এ মেডিকেল কলেজে প্রথম ব্যাচে ৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed