ডা: এম এ রকিবের জানাজা বৃহস্পতিবার বাদ আছর
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিশিষ্ট চিকিৎসক ডা: এম এ রকিবের নামাজে জানাজা ১১ জানুয়ারী বৃহস্পতিবার বাদ আছর শাহজালাল (র.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ হযরত শাহজালাল (র.) দরগাহ কবরস্থানে দাফন করা হবে।
সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালের পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদ এ তথ্য জানিয়ে বলেন, ডা: রকিবের মেয়ে আমেরিকা থেকে দেশে ফিরবেন বৃহস্পতিবার সকালে। মেয়ে দেশে ফেরার পর তাকে দাফন করা হবে। এর আগে বুধবার বাদ আছর তার দাফনের সময়সূচি নির্ধারিত ছিল।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, আমৃত্যু ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি এবং সিলেট ডায়াবেটিস হাসপাতালের সভাপতি ডা. এম এ রকিব মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—রাজিউন)। গুলশান আজাদ মসজিদে মঙ্গলবার বাদ মাগরিব তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এদিন রাতে তার মরদেহ সিলেটে আনার পর রাখা হয় ডায়াবেটিক হাসপাতালের হিমঘরে।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed