Main Menu

প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের ইন্তেকাল

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মৌজপুর গ্রামের মরহুম সৈয়দুর রহমানের পুত্র দৈনিক বাংলাদেশ অভজারভার পত্রিকার সাবেক সিলেট প্রতিনিধি প্রবীণ সাংবাদিক ও শিক্ষক হাবিবুর রহমান (৬৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি.রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৬ জানুয়ারী শনিবার বেলা ২টায় সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
৭ জানুয়ারী রোববার সকাল ১১টায় মরহুমের নিজ গ্রাম উপজেলার মৌজপুর গ্রামে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাজে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে, প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুত্বে শোক জানিয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন-বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, মিজানুর রহমান মিজান, শহিদুর রহমান, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, মোঃ আবুল কাশেম। নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Share





Related News

Comments are Closed