নরসিংদীতে মোটরসাইকেল খাদে পড়ে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে মোটর সাইকেল খাদে পড়ে তিন আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৯টার দিকে ঘন কুয়াশার কারণে উপজেলার মেঘনা বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার পাইচার ইউনিয়ন পরিষদের সদস্য এমদাদের ছেলে রফিকুল ইসলাম (২৫) এবং রফিকুলের দুই বন্ধু শাহিন (৩৩) ও কাউছার (২৮)।
মাধবদী থানার এসআই নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘন কুয়াশার কারণে সকালে অস্পষ্ট হয়ে ওঠে একটু দূরের জিনিসও। এ অবস্থায় তিন আরোহীসহ মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি দেয়ালে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন আরোহী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের লাশ উদ্ধার করেছে বলেও জানিয়েছেন তিনি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed