মণিরামপুরে ‘বন্দুকযুদ্ধে সন্ত্রাসী’ রাজু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে রাজু সরদার নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার ভোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সকালে রাজু সরদারের লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজু সরদার (২৮) ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে। পুলিশের দাবি, ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাসহ অন্তত আড়াই ডজন মামলা রয়েছে রাজুর বিরুদ্ধে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত রাজু সরদার ঝিকরগাছার আওয়ামী লীগ কর্মী মিলন হত্যাকাণ্ডের প্রধান আসামি। গতবছরের ১৬ ডিসেম্বর ঝিকরগাছা উপজেলার কাটাখাল এলাকায় ছুরিকাঘাতে মিলন নিহত হন।
এদিকে, একদিন আগে শনিবার ভোরে ঝিকরগাছায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উপজেলা ছাত্রলীগ সম্পাদকের ভাই আব্বাস হোসেন মোল্লা হত্যা মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী বাবু হাসান ওরফে পালসার বাবু নিহত হয়েছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed