ডাক্তারের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ
মোঃ আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে ডাক্তার, সেবক এবং সেবিকার দায়িত্বে অবহেলায় সুরাইয়া নুর তানজিনা নামে দেড় মাসের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। তানজিনা জগন্নাথপুর পৌরসভার কর্মচারী স্থানীয় হবিবপুর গ্রামের তাজ নুরের মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার নিউমোনিয়ায় আক্রান্ত শিশু তানজিনাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করেন এবং তাকে অক্সিজেন লাগানো হয়। রাত ৭টার দিকে অক্সিজেন লাগানো অবস্থায় শিশুটির অবস্থার অবনতি ঘটলে রোগীর স্বজনরা ডাক্তার, সেবিকা এবং সেবক কাউকে ডেকে আনতে পারেননি বলে স্বজনদের অভিযোগ । তাদের অভিযোগ কর্তব্যরত ডাক্তার আসতে দেরি করায় শিশুটির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবেক পৌর কাউন্সিলর সুহেল আমিন বলেন, আমি নিজে শিশুটির অবস্থার অবনতি দেখে অনেকবার যোগাযোগ করার পরও ডাক্তার আসতে অনেক দেরি করেন। শিশুটি মারা যাওয়ার পর শিশুর স্বজনসহ এলাকাবাসী উত্তেজিত হলে সাবেক পৌর কাউন্সিলর সোহেল আমিনসহ স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গ উত্তেজিত জনতাকে শান্ত করেন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মধু সুধন ধর জানান শিশু মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কর্তব্যরতদের দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে সিভিল সার্জন আশুতোষ দাস বলেন শিশু মৃত্যুর ঘটনাটি শুনেছি এবং দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমানিত হলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed