Main Menu

গোলাপঞ্জে নদী ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষায় মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নদী ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষায় কুশিয়ারার তীরে মানববন্ধন করছে দু’তীরে বসবাসরত পাঁচ গ্রামের বাসিন্দাগন। শুক্রবার ৫ জানুয়ারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়নের নিয়াগুল, কাটাখালের পার, কুলিয়া, উত্তর আলমপুর ও গোয়াশপুর গ্রামবাসী এ মানববন্ধনে অংশগ্রহন করে।
নদী ভাঙ্গনের ফলে কুশিয়ারা তীরবর্তি এলাকায় বসবারত গ্রামবাসীর স্কুল, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গির্জা ও ফসলি জমি ক্রমান্বয়ে বিলিন হতে বসেছে। প্রশাসনের দৃষ্টি আকর্শন ও ভাঙ্গন রোধে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবীতে এ মানববন্ধন পালন করে এলাকাবাসী।

নিয়াগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঈন উদ্দিন পাখি মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অধির বিশ্বাস, শ্রী শুব্রত চন্দ্র দাস, হাজী জামাল উদ্দিন, শ্রী সুহৃদ চন্দ্র দাস, হাজী আব্দুল গফ্ফার, জসীম উদ্দিন, শামসুল ইসলাম।  অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ডাঃ ফখরুল ইসলাম, শরঞ্জন দাস, চিত্ত রঞ্জন দাস, প্রীতি ভূষন দাস, পাপলু দাস, কুটু মিয়া, অধির দাস, সৈকত দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed