Main Menu

টাক সমস্যার সমাধান হবে, আশ্বাস বিজ্ঞানীদের

বৈশাখী নিউজ ডেস্ক : চুলের বিভিন্ন সমস্যার নিত্য নতুন সমাধান আছে। কিন্তু টাক পড়ার দুঃখ আজও থেকে গিয়েছে। যদি আপনারও থাকে টাক পড়ে যাওয়ার দুঃখ, তাহলে এবার বোধহয় একটু আশার আলো দেখতে পারেন।

বেশ কয়েক বছর ধরে স্টেম সেল ব্যবহারের মাধ্যমে কৃত্রিম ভাবে ত্বকের হেয়ার ফলিকলের উচ্চ ও নিম্ন স্তর তৈরির চেষ্টা করছেন গবেষকরা। ইতিমধ্যেই ইঁদুরের শরীরে তা পরীক্ষাও করে দেখা হয়েছে। ল্যাবে তৈরি এই টিস্যু মানুষের মাথার ত্বকেও চুল গজাতে সক্ষম বলে মনে দাবি করছেন ইন্ডিয়ানাপোলিসের ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষকরা। সেল রিপোর্ট জার্নালে এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে।

গবেষকরা এর আগেও স্টেম সেলের সাহায্যে টাকের সমস্যার সমাধানের চেষ্টা করেছিলেন। ৫-৬টি স্টেম সেলের সাহায্যে তৈরি টিস্যু থেকে চুল গজানো সম্ভব হয়নি। কিন্তু এবারের টিস্যুতে ২০টি স্টেম সেল রয়েছে বলে জানাচ্ছেন এই গবেষণার মুখ্য গবেষক কার্ল কোহেলর। ২০টি স্টেম সেলের দ্বারা তৈরি এই স্কিন বাড মানুষের এপিডারমিস ও ডারমিসে হেয়ার ফলিকল তৈরি করতে পারবে বলে আশাবাদী কার্ল।

Share





Related News

Comments are Closed