গোলাপগঞ্জ থেকে অপহৃত যুবক ছাতকে উদ্ধার, আটক ২
ছাতক প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ হতে অপহৃত এক যুবককে সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ওই যুবককে উদ্ধার করা হয়।
মঈনুল ইসলাম তানিম নামে অপহৃত যুবক গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউপির ফুলসাইন্দ গ্রামের এনাম আহমদের পুত্র। গত ৩০ ডিসেম্বর তার বাড়ি থেকে তাকে অপহরণ করা হয়।
পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ছাতকের গোবিন্দগঞ্জ আমিন ফিলিং ষ্টেশন এলাকা থেকে তাকে উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দু’জনকে আটক করেছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপহৃত যুবক তানিমকে উদ্ধারের পর দু’জনকে সন্দেহজনক আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed