বাউবি’র বিএ ও বিএসএস পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ২০১৬ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সিমেস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফল বুধবার প্রকাশিত হয়েছে।
চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ৭৩৪ জন। উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ২৬ হাজার ৯২৫ জন। পাশের হার ৬৩ দশমিক ০১। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬২ জন ছাত্র এবং ১২ হাজার ৮৬৩ জন ছাত্রী।
বিএ ও বিএসএস প্রোগ্রামে এ বছর ৬টি সিমেস্টারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৪৬২ জন।
বাউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ (CGPA) bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এছাড়াও SMS-এর মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13023810001) লিখে বাংলালিংক-এ ২৭০০ এবং অন্যান্য অপারেটরে ২৭৭৭ এ SMS পাঠাতে হবে।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed