মাত্র ৮ টাকা খরচে বাইক চলবে সারাদিন
বৈশাখী নিউজ ডেস্ক : আকিজ মোটরসের ইলেকট্রিক বাইক। এই বাইক একচার্জে চলবে ৫০ থেকে ৬০ কিলোমিটার। একবার চার্জ দিতে খরচ হবে মাত্র আট টাকার বিদ্যুৎ।
আকিজ মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফয়জুর রহমান জানান, ‘শব্দ ও জ্বালানি বিহীন এসব বাইকে শক্তিশালী ও উন্নতমানের জেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ই-বাইক এক চার্জে সর্বোচ্চ ৬০ কিলোমিটার পথ চলতে পারবে। ৮ টাকা খরচে বাইক চলবে সারাদিন।
ফয়জুর রহমান জানান, ঈগল, দূর্দান্ত, দূর্বার, দূর্জয়, পঙ্খীরাজ এবং সমাট্র এই ছয়টি মডেলে আকিজের ইলেকট্রিক বাইক পাওয়া যাবে। এর মধ্যে ঈগল মডেলের বাইকটি এন্ট্রি লেভেলের। এটি সাইকেলের মত প্যাডেল ঘুরিয়ে চালানো যাবে। পাশাপাশি ব্যাটারির সাহায্যেও চালানো যাবে। এই বাইকটির মূল্য ৪৮ হাজার টাকা।
এছাড়াও আকিজ মোটরসের একটি ফ্লাগশিপ বাইক রয়েছে। এর মডেল দুর্বার। এতে ৬০ কিলোমিটার টপস্পিড পাওয়া যাবে। একচার্জে বাইকটি ৬০-৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। বাইকটির মূল্য ১ লাখ ১৪ হাজার টাকা। অন্যদিকে দূর্জয় এবং পঙ্খীরাজ স্কুটি ঘরানার ই-বাইক। দূর্জয়ের মূল্য ৭৩ হাজার ৫০০ টাকা। পঙ্খীরাজের মূল্য ৬৩ হাজার ৫০০ টাকা।
ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে আকিজ মোটরসের শো রুমে বাইকগুলো পাওয়া যাচ্ছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed