সাংবাদিক মামুনের মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরোর ফটো সাংবাদিক মামুন হাসানের মাতা মরিয়ম বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। তিনি সোমবার (১ জানুয়ারী) সকাল ১১টা ১০ মিনিটে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার কিসমতদশলিয়া গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যূকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ২ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ফটো সাংবাদিক মামুন হাসান তার বড় ছেলে। এদিন মাগরিবের নামাজের পর মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
ফটো সাংবাদিক মামুন হাসানের মাতার মৃত্যূতে শোক প্রকাশ করেছেন, সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রম সিংহ, সিনিয়র রিপোর্টার মাহবুবুর রহমান রিপন, রিপোর্টার আব্দুর রশিদ রেনু ও আজমল খান।
এদিকে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি অবদুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস, যুগান্তর স্বজন সমাবেশের সিলেট বিভাগীয় সমন্বয়ক প্রণব কান্তি দেব, জেলা স্বজনের সভাপতি সুমন রায় ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম অনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Related News
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More



Comments are Closed