বিদায়ী বছরে ৮১ সাংবাদিক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ৮১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এছাড়া, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানি ও হামলার ঘটনা আগের চেয়ে অনেক বেড়েছে। আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন এমন তথ্যই জানাচ্ছে।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বেলজিয়ামভিত্তিক ওই সংগঠনটির বার্ষিক রিপোর্ট তুলে ধরা হয়।
সংগঠনটি জানায়, গত বছরের চেয়ে যদিও ২০১৭ সালে সাংবাদিক নিহতের সংখ্যা কমেছে তবে সাংবাদিকদের কারাভোগের ঘটনা নজিরবিহীনভাবে বেড়েছে। ২০১৭ সালে কারাগারে যাওয়া সাংবাদিকদের মধ্যে এখনো ২৫০ জন কারাগারে রয়েছেন।
৩১ ডিসেম্বর রবিবারের প্রকাশিত ওই বার্ষিক প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৭ সালে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর ছিল ব্যাপকভিত্তিক সেন্সরশীপ, শাস্তি ও হত্যা, হয়রানি, হামলা এবং হুমকি।
এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী সাংবাদিকরা টার্গেটেড কিলিং, গাড়িবোমা হামলা ও ক্রসফায়ারের মতো ঘটনায় অনেকে প্রাণ দিয়েছেন। তবে উগ্র দায়েশের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হামলায় সাংবাদিকদের মৃত্যুর ঘটনা কমেছে। অবশ্য, ইরাক ও সিরিয়ায় এ গোষ্ঠীর পতন হয়েছে।
সবচেয়ে বেশি সাংবাদিক মারা গেছেন মেক্সিকোতে। তার পরেই রয়েছে আফগানিস্তান, ইরাক ও সিরিয়া। অঞ্চলভিত্তিক সাংবাদিক মৃত্যুর দিক থেকে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সবার শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে আরব বিশ্ব ও মধ্যপ্রাচ্য, তারপরে রয়েছে আমেরিকা অঞ্চল।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed