শীতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ
বৈশাখী নিউজ ডেস্ক : শীত শুরু হয়েছে। খেজুর ড়ের পিঠাপুলি খাওয়ার ধুম লেগেছে। এর মধ্যে আবার নতুন বর্ষবরণের আমেজ। বছরের এই একটা সময় উৎসবের ধুম পড়ে। তাই এ সময়ে পিঠাপুলি, খেজুর রসের পায়েশ, বিভিন্ন মিষ্টান্ন সহ উপাদেয় সব খাবারের ধুম পড়ে যায়। কিন্তু রসনাবিলাসী এ ধরনের খাবার অন্য খাবারগুলোর তুলনায় রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। তা ছাড়া শীতের কারণে নিয়মিত হাঁটা বা শরীরচর্চা করা হয়ে ওঠে না। ফলে হুট করে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে ডায়াবেটিস।
এ সময়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশি সচেতন হওয়া উচিত। মনে রাখবেন, আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা মানে আপনার লাভ। মিষ্টিজাতীয় খাবার, গুড়, চিনি বা রসের তৈরি পিঠাপুলি কিংবা পায়েশ খাওয়া একেবারে বাদ দিন। কোনো উৎসব বা দাওয়াতে অংশগ্রহণ করলে ডেজার্ট, কোল্ড ড্রিংকস বাদ দিন। বেছে নিন সালাদ, সবজি, রোস্ট, গ্রিলডজাতীয় খাবার।
প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য হলেও হাঁটুন বা ব্যায়াম করুন। এ সময়টায় বাজারে প্রচুর শাকসবজির জোগান। বেশি করে শাকসবজি ও ফলফলাদি খান। পান করুন প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি। মিষ্টি পায়েশ, পিঠাপুলি বা মিষ্টান্ন যদি একান্তই খেতে মন চায়, তবে চিনি বা গুড়ের বদলে কৃত্রিম মিষ্টিজাতীয় যেমন- সুক্রোলোজ, এসপার্টেম প্রভৃতি ব্যবহার করুন। আর অবহেলা না করে নিয়মিত রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করে ইনসুলিন বা ওষুধের মাত্রা নির্ধারণের জন্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১১
বৈশাখী নিউজ ডেস্ক: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুইজন মারা গেছেন।Read More
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এRead More



Comments are Closed