Main Menu

এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে। বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০১৬ এর চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ১ হাজার ৫১১ জনকে মৌলিক প্রশিক্ষণ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফলাফলে উত্তীর্ণদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা-

১। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর সম্পন্নের পর এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক ভিআর প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য সারদায় প্রেরণ করা হবে।

২। এক বছরের প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষানবীশ হিসেবে নিয়োগ দেয়া হবে। নিয়োগের দু’বছর পর তাদের চাকরি স্থায়ী হবে।

৩। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফরম পূরণ সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র মাধ্যমে সম্পন্ন করতে হবে।

অন্যদিকে, পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ফলাফল বিষয়ে এক সতর্কতামূলক বার্তায় বলা হয়েছে, ২০১৬ সনের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষে অনুষ্ঠিত লিখিত এবং aptitude test ও মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট www.police.gov.bd হতে সংগ্রহ করা যাবে।

এক্ষেত্রে চাকুরীতে যোগদানের সময় কোনও প্রকার দালাল চক্রের প্ররোচণায় পরে প্রতারিত হবেন না। তাই সকলকে এ ধরনের অবৈধ লেনদেন থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল দেখতে ক্লিক করুন-
http://www.police.gov.bd/recruitment/2016.pdf​

Share





Related News

Comments are Closed