Main Menu

শিক্ষার্থীদের দুঃখ ভাসলো পানিতে

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইংরেজী বছরের শেষদিনে রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কলাপাতায় বিভিন্ন রকমের ফুল ও নৌকা ভাসানোর মধ্য দিয়ে পুরাতন বছরের সকল দুঃখগুলোকেও ভাসিয়ে দেয় পানিতে। ফুল ভাসিয়ে দিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে অর্ধ-শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রথমে তেমন গুরুত্ব না দিলেও ফুল ও নৌকা ভাসানোর সময় শিক্ষার্থীরা আবেগে ভেসে যান। আয়োজন প্রসঙ্গে আইন বিভাগের ৭ম সেমিস্টারের শিক্ষার্থী কৌশিক জানান, বিগত বছরের কষ্টগুলোকে ফুলের সাথে ভাসিয়ে নতুন বছরের শুভকামনায় নৌকা ভাসালাম। নৌকা ভাসানোর সময় মনে হচ্ছিলো গত বছরের সকল কষ্টগুলো যেন নৌকার সাথে ভেসে যাচ্ছে।

কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় সেমিস্টারের শিক্ষার্থী রাশেদ শৈশবকাল থেকেই নিজ হাতে এর আগেও অনেকবার নৌকা বানিয়েছেন কিন্তু এই প্রথমবার নৌকা ভাসিয়ে কাঁদতে দেখা গেল তাকে।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তনুজা চক্রবর্তী প্রতি বছরই এভাবে ফুল আর নৌকা ভাসাতে চান কেননা এই ফুল আর নৌকার মাঝে খুঁজে পেয়েছেন শৈশবের সেই দিনগুলোকে যা ভাসানো নৌকার মতো আর ফিরে পাবার নয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এরকম ভিন্ন সাংস্কৃতি চর্চায় ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে বলে মন্তব্য সাধারণ শিক্ষার্থীদের ।

সকলের এখন একটিই প্রত্যাশা এ বছর ভালো এবং মঙ্গলময় হবে আর আগামী বছরের বিদায় জানাতে এই অনুষ্ঠানের অপেক্ষার প্রহর গুণতে হবে। সকলের মঙ্গলময় বছর কাটুক বলে দেরিতে আসা শিক্ষার্থীরা এমন একটি ভিন্ন ধরনের অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পেরে হতাশায় ভেঙে পড়েন। তবে তাদের বিশ্বাস যে আগামী বছরও এ অনুষ্ঠান পালন করতে পারবেন।

Share





Related News

Comments are Closed