কানাইঘাট পৌরসভার মাসিক সভা বয়কট করলেন ৭ কাউন্সিলর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট পৌরসভার মাসিক সভা বয়কট করেছেন পৌরসভার ৭জন কাউন্সিলর। সভা বয়কটের পর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে মেয়র নিজাম উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের লিখিত অভিযোগ দেন তারা।
রোববার পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বিগত দিনের আয়-ব্যয়ের হিসাব নিয়ে বৈঠকে এ ঘটনা ঘটে। এ নিয়ে পৌর এলাকায় তোলপাড় চলছে।
জানা যায়, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ পৌরসভার মাসিক সভায় রাজস্ব খাত নিয়ে বৈঠক চলছিল। হঠাৎ ৭জন কাউন্সিলর সভা বয়কট করে চলে আসেন। মেয়রের স্বেচ্চাচারিতা ও নানা অভিযোগ এনে নানা শ্লোগান সহকারে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তারা লিখিত অভিযোগ দেন।
বয়কটকারী কাউন্সিলরা জানান, পৌরসভা পরিষদের ২ বছর অতিবাহিত হলেও মেয়র নিজাম উদ্দিন মাসিক সভায় পৌরসভার রাজস্ব খাত সহ আয়-ব্যয়ের কোন হিসাব প্রদান করেননি। মাসিক সভায় পূর্ব তারিখ অনুযায়ী রাজস্ব খাতসহ বিগত দিনের পৌরসভার হিসাব ও পূর্বের মাসিক রেজুলেশনের কপি কাউন্সিলরদের কাছে দেওয়া কথা ছিল। সভার শুরুতে কয়েকজন কাউন্সিলর হিসাব-নিকাশের তালিকা প্রকাশ করার জন্য মেয়রের নিকট দাবি জানান। এতে দাবি উত্তাপনকারী কাউন্সিলরের সভা ত্যাগ করার কথা বললে সভায় হট্টগোল লেগে যায়। পরে কাউন্সিলর মাসুক আহমদ, মাওলানা ফখরুদ্দীন, আবিদুর রহমান, হাজী শরীফুল হক, মহিলা কাউন্সিলার আসমা বেগম, আছিয়া বেগম, রহিমা বেগম সভা বয়কট করেন। তারা মেয়রের বিরুদ্ধে একক ভাবে পৌরসভার কার্যক্রম পরিচালনা ও নানা অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির এবং বৈষম্যের অভিযোগএনেছেন।
এ ব্যাপারে মেয়র নিজাম উদ্দিন বলেন, পৌরসভার মাসিক সভা বয়কটকারী ৭জন কাউন্সিলর তার বিরুদ্ধে যে সকল অভিযোগ এনেছেন তার কোন ভিত্তি নেই। আমার বিরুদ্ধে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed