Main Menu

সাংবাদিক হাবিবের মায়ের ইন্তেকাল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান হাবিবুর রহমান হাবিবের মাতা মেহেরাজুন্নেছা (১১৭) আর নেই। রবিবার ভোর পৌণে ৬টার দিকে তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলা সদরের মন্ডলীভোগ এলাকার নিজ গ্রামে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি রাজিউন।
রবিবার সকাল ১০টায় মন্ডলীভোগে তার প্রথম জানাজা ও বেলা আড়াইটায় তার গ্রামের বাড়ি ছাতকের উত্তর খুরমা ইউনিয়নের রসুলপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা প্রেসক্লাবের শোক :
সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের মাতা মেহেরাজুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Share





Related News

Comments are Closed