Main Menu

ওমরাহ করতে গিয়ে প্রবাসী মা-দুই ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন-ইতালি প্রবাসী বাংলাদেশি মা ও তার দুই ছেলে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মক্কা থেকে মদিনা যাওয়ার সময় পাহাড়ি পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাতে জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সেলর আমিনুল ইসলাম জানান, পরিবারটি ওমরা পালন করতে গত শনিবার ইতালি থেকে সৌদি আরব এসেছিল। ওমরা পালন শেষে তারা মদিনা যাচ্ছিলেন।

নিহতরা হলেন ইতালি প্রবাসী বাংলাদেশি কামরুল ইসলাম নিলয়ের স্ত্রী তানিয়া হোসেন (৩০) এবং তাদের বড় ছেলে ইউসা হোসাইন (৮) ও আযান হোসেন (৩)।

দুর্ঘটনায় কামরুল ইসলাম নিলয় এবং গাড়ির চালকও গুরুতর আহত হয়েছেন। তাদের কিং আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, এর মধ্যে নিলয়ের অবস্থা আশঙ্কাজনক।

কামরুল ইসলাম নিলয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের পৌর এলাকার মুন্সেপ পাড়ায়।

Share





Related News

Comments are Closed