সিলেটে দুর্বৃত্তের হামলায় মা-ছেলে আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে দুর্বৃত্তের হামলায় মা-ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হচ্ছেন মোছাম্মৎ মমিনা বেগম (৫০) ও তার ছেলে মো. হেলাল উদ্দিন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর কাজিটুলা এলাকার মক্তবগলির ৯০নম্বর বাসার মো. আব্দুর রহিমের স্ত্রী মোছাম্মৎ মমিনা বেগম ও তার ছেলে মো. হেলাল উদ্দিনকে গাড়ি বেচা কেনার জের ধরে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়।
মো. আব্দুর রহিম জানান, একটি প্রাইভেট কার বেচা-কেনার জের ধরে এই হামলা চালানো হয়। হামলাকারীরা তাদের পূর্বের পরিচিত একই গলির ৫১/এ নং বাসার মো. রাসেল আহমদ (৩০), শাহী ঈদগাহ’র শহীদ ভিলার মো. সিরাজ মিয়ার ছেলে নিপ্পন (২৮) সহ তাদের সাথে থাকা ১০/১২ জন হঠাৎ করে এসে তাদের উপর এলোপাতাড়িভাবে হামলা চালায়।
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. গৌছুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নিবেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed