পরিবহনখাতে ভবিষ্যৎ জ্বালানী এলপি গ্যাস: এমপি তাজুল
গোলাপগঞ্জ সংবাদদাতা: ভবিষ্যতে সকল সিএনজি স্টেশন এলপিজিতে পরিবর্তন করা হবে। এলপি গ্যাস ব্যবহারের লক্ষে বগুড়ায় ইতিমধ্যে একটি এলপিজি স্টেশন স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম এমপির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ (শনিবার) সকাল সাড়ে ১১টায় সিলেটের গোলাপগঞ্জে কৈলাশটিলা গ্যাস ফিল্ড ১ ও ২ নং কূপ পরিদর্শনে আসলে তিনি এসব কথা বলেন।
এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য মোঃ আবু জাহির এমপি, বেগম নাসিমা ফেরদৌস এমপি।
পরিদর্শন শেষে মোঃ তাজুল ইসলাম এমপি সাংবাদিকদের বলেন- জ্বালানী খাত নিয়ে সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে। তার ধারাবাহিকতায় পেট্রবাংলার প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংসদীয় কমিটি পরিদর্শনে এসেছে। তিনি আরো বলেন- আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার কোন পরিকল্পনা সরকারের নেই। আগামীতে বিশেষ পদ্ধতির মাধ্যমে বহুতল ভবন ও জনবসতি গুলোতে গ্যাস সুবিধা দেয়া হবে। এজন্য বিভিন্ন স্থানে স্থানীয় ভাবে ট্রাংকি সিস্টেম তৈরি করা হবে। ইতিমধ্যে বগুড়ায় এমন একটি প্রকল্পের মাধ্যমে এলপি গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে তিনি জানালেন।
তিনি বলেন, এলপিজি গ্যাস সারা দুনিয়ায় একটি জনপ্রিয় জ্বালানী পদার্থ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীন, সৌদিআরবসহ পৃথিবীর বেশীর ভাগ দেশের মানুষের জ্বালানী চাহিদা পূরণ করছে এলপি গ্যাস। আমরা পাইপ লাইনের পরিবর্তে বিকল্প পদ্ধতি অবলম্বন করে জ্বালানী গ্যাসের চাহিদা পূরণ করতে চাই। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস শুধু শিল্প কারখানায় ব্যবহার করা হবে। কারণ দেশের সার্বিক উন্নতির জন্য শিল্পের গুরুত্ব অপরিসীম। এ বিষয়টির প্রতি সরকার সব চেয়ে গুরুত্ব দিচ্ছে জানালেন।
এসময় সাংবাদিকরা এলপিজি গ্যাস সিলিন্ডার জালিয়াতির বিষয়টি তুলে ধরলে তিনি জানান বিষয়টি নিয়ে বিস্ফোরক অধিদপ্তরের সাথে আলোচনা করে জালিয়াতি বন্ধে ব্যবস্থাা নেওয়া হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল ইসলাম, সিলেট গ্যস ফিল্ড লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) হারুনুর রশীদ মোল্লা, কৈলাশটিলা গ্যাস ফিল্ড ১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুজ্জ্বামান, কৈলাশটিলা গ্যাস ফিল্ড (২) এর ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল জলিল প্রামানিক, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) একে এম ফজলুল হক শিবলী প্রমুখ।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ মাগরিবRead More



Comments are Closed