সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচন ২০ জানুয়ারী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অনলাইন প্রেসক্লাবের নির্বাচনী তপশীল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তপশীল অনুযায়ী আগামী ২০ জানুয়ারী সিলেট অনলাইন প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হইবে।
আজ মঙ্গলবার সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের ২০১৮ সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইরফানুজ্জামান চৌধুরী এই তপশীল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও সালাহ উদ্দিন আলী আহমদ উপস্থিত ছিলেন।
তপশীল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ করা হবে ১ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা। মনোনয়ন ফরম জমা নেয়া হবে ৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা। মনোনয়ন ফরম বাচাই করা হবে ৪ জানুয়ারি বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৪ জানুয়ারি বৃহষ্পতিবার রাত ৮টায়। প্রার্থীতা প্রত্যাহার ও আপিল করা যাবে ৬ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা। আপিল নিষ্পত্তি ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৭ জানুয়ারি রোববার সন্ধ্যা ৭টায়। ভোটগ্রহন করা হবে ২০ জানুয়ারি শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed