ছাতকে ২৩২ বোতল ভারতীয় মদসহ আটক ১
ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক থেকে আমদানী নিষিদ্ধ ভারতীয় অফিসার্স চয়েসসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
সোমবার রাত ৮টার দিকে ছাতকের সৈয়দরগাঁও এলাকার ১১ নং ইউপির দিঘলী ব্রাহ্মনগাঁও গ্রামের বটের খাল ঘাটের পশ্চিম পাড় থেকে তাকে আটক করা হয়। এসময় আমদানী নিষিদ্ধ ২৩২ বোতল ভারতীয় অফিসার্স চয়েস জব্দ করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী মোছাব্বির অালী (৪০) ছাতকের গোবিন্দগঞ্জ ব্রাহ্মনগাঁও গ্রামের মৃত রফিক আলীর ছেলে। উদ্ধারকৃত মাদকসহ তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানান র্যাব ৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জাামান।
Related News
তাহিরপুরে মাদক সেবনের অভিযোগে কৃষকদলের দুই নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক সেবন ও মাতলামি করে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে উপজেলাRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More



Comments are Closed