Main Menu

সিসিক প্রকৌশলী নুর আজিজকে বরখাস্তের দাবীতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর শামামী স্বাধীনকে সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজ কর্তৃক তার নিজ কক্ষে অনৈতিক প্রস্তাব ও বহিরাগত সন্ত্রাসী দ্বারা মানহানিকর শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং নুর আজিজকে বরখাস্ত করার দাবীতে ওয়ার্ডবাসী এবং এশিয়া ছিন্নমূল মাববাধিকার জালালাবাদ থানা কমিটির উদ্যোগে বুধবার নগরীর কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও প্রকৌশলী লোকমান মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান আইয়ুব আলী, ভাটির শিকড়ের সম্পাদক রওশন জলিল কোরেশী, একাত্তর ডটকমের সম্পাদক আহাদ নীল, শিল্পী বিরহী কালা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী নাজমা চৌধুরী, আলম মিয়া, জামাল মিয়া, জালালাবাদ থানা এশিয়া ছিন্নমূল মানবাধিকার সংস্থার সভাপতি মোহাম্মদ আলী, আব্দুস সোবহান সানী, রবিউল হক, দিলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, মোস্তাক আহমদ, আলীম উদ্দিন, এমরান হোসেন, কামরুল ইসলাম, শাহীদ আলী, জয়নাল আবেদীন, খলিলুর রহমান, করিম মিয়া, আব্দুশ শহীদ, এশিয়া ছিন্নমূল মাববাধিকার সদস্য রোকসানা বেগম, রানু খানম, সুমা চৌধুরী, মানবাধিকার কর্মী আমিনা বেগম, সাফিয়া বেগম, জেসমিন বেগম, রাহি চৌধুরী, সুলতানা বেগম প্রমুখ।

Share





Related News

Comments are Closed