আটাব সিলেট’র ৪০ বছর পূর্তি উৎসব বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের গৌরবের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট শহরের উপশহরস্থ রোজভিউ হোটেলের ক্রিস্টাল বল রুমে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসুচির মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আটাব বাংলাদেশের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব।
অনুষ্ঠানে সংশ্লিষ্ঠ সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট অঞ্চলের চেয়ারম্যান মো.আব্দুল জব্বার জলিল ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান খান রেজওয়ান বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed