ছাতকে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ আহত
ছাতক সংবাদদাতা : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার কৈতক ডাক বাংলোর কাছে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ গামী মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলামকে দেয়া পুলিশ প্রঢৌকলের গাড়ীটি (ঢাকামেট্রো-ঠ ১৪-২১০৭) কৈতক পৌছালে বিপরীতগামী একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে সড়কে রাখা পাথরের স্তুপে পড়ে গাড়ীটি দুর্ঘটনার কবলে পড়ে যায়। এতে গাড়ি উল্টে পুলিশসহ গাড়ীটির মারাত্মক ক্ষতি হয়। পুলিশের দুমড়ে-মুচড়ে পড়া গাড়ীটি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে নেওয়া হয়েছে।
আহতরা হলেন- প্রটোকল অফিসার এসআই জহিরুল ইসলাম, গাড়ী চালক রাজিবুল ইসলাম, কনস্টেবল বিজয় কর, আল আমিন, আব্দুর রহমান ।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মুহিত মিয়া আহতদের উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে যান। পরে তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Related News
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More
তাহিরপুরে শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিস্কুট দেওয়ার কথা বলে পাঁচ বছর বয়সী এক শিশুকে ডেকেRead More



Comments are Closed