লিপু হত্যার বিচার দাবিতে আন্দোলনে রাবি শিক্ষার্থীরা
হাবিব জুয়েল, রাজশাহী থেকে: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার দ্রুত বিচার দাবিতে আবারো আন্দোলনে নেমেছে রাবি শিক্ষার্থীরা।
রাবি শিক্ষার্থীরা বলেন – এক বছরে লিপু হত্যার কোনো অগ্রগতি দেখছি না। পুলিশ বারবার আমাদের সঙ্গে প্রহসন করছে। কিন্তু পুলিশ যদি তদন্তে তাল-বাহানা করে আমরা আরো কঠোর আন্দোলনে যাবো।তদন্তে ধীরগতিসহ নানা অভিযোগ তুলে হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শিক্ষার্থীরা।
লিপুর সহপাঠী ও শিক্ষকরা কয়েক দফা মানববন্ধন কর্মসূচি করেও ক্ষোভ প্রকাশ করেছেন ।
গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের নালা থেকে লিপুর লাশ উদ্ধার করা হয়। তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও ময়নাতদন্তকারী চিকিৎসকদের পক্ষ থেকে সে সময় জানানো হয়েছিল।
ঘটনার দিনই লিপুর চাচা বশীর আলী মতিহার থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে হত্যা মামলা করেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রদীপ কুমার পাণ্ডে বলেন, “আমরা ক্ষুব্ধ ও ব্যথিত। আমরা এক বছরেও লিপু হত্যার কোনো কারণ জানতে পারিনি। আমরা লিপুর মা-বাবার কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি।
“যারা তদন্তের দায়িত্বে আছেন তাদের বলতে চাই, তদন্তের নামে টালবাহানা বন্ধ করুন। পুলিশ প্রশাসনকে বলতে চাই, অবিলম্বের এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসুন।”
ছেলে হত্যার বিচারে ধীরগতিতে হতাশা প্রকাশ করে লিপুর বাবা বদরউদ্দিন বলেন, “এক বছর হয়ে গেল। পুলিশের ওপর আর আস্থা রাখতে পারছি না। এখন বিচার চাই সৃষ্টিকর্তার কাছে। তিনিই আমার ছেলে হত্যার বিচার করবেন।”
মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী সিআইডির আসমাউল হক বলেন, “লিপু হত্যার তদন্তে এখনও কোনো অগ্রগতি নেই। আসামি শনাক্তে কোনো ক্লু পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি।”
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed