Main Menu

তানোরে পুলিশের বিরুদ্ধে ধর্ষণ মামলা

হাবিব জুয়েল, রাজশাহী থেকে: রাজশাহীর তানোরে ‘বিয়ের প্রলোভনে’ তরুণীকে ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার তানোর থানার ওসি রেজাউল ইসলাম এ কথা জানান।
কনস্টেবল রাজ কুমার পাল তানোর পৌরসভার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশ লাইনে কর্মরত।
ওসি রেজাউল বলেন, “রাজ কুমার নিজেকে মুসলিম পরিবারের সন্তান ও রাজ নামে পরিচয় দিয়ে দেড় বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান তানোরের এক মুসলিম তরুণীর সঙ্গে।
“রাজ গত শনিবার ছুটিতে এসে তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। এ ঘটনার পর তরুণী কনস্টেবলের প্রকৃত পরিচয় জানতে পারলে তিনি পালিয়ে যান।”
এ নিয়ে ১০ ডিসেম্বর রোববার গভীর রাতে ওই মেয়েটি কনস্টেবল রাজের বিরুদ্ধে একটি মামলা করেন বলে জানান তিনি। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Share





Related News

Comments are Closed