পদ্মা নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
হাবিব জুয়েল, রাজশাহী থেকে: রাজশাহীর পদ্মা থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে নগরের বড়কুঠি এলাকা থেকে উদ্ধার ওই কিশোর গত শুক্রবার নিখোঁজ হয়েছিলেন বলে বোয়ালিয়া থানার ওসি আমান উল্লাহ জানিয়েছেন।
নিহতের নাম মামুনুর রশিদ মামুন (১৬)। সে নগরের বোয়ালিয়া থানার রাজারহাতা এলাকার ফারুক আহম্মেদ লাল চাঁনের ছেলে।
ওসি আমান উল্লাহ বলেন, সোমবার সকালে পদ্মায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি জানান, মামুন গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। শনিবার মামুনের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করে। কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed