মাধবপুরে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর নামকস্থানে পাথর বুঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন- শরিয়তপুর সদর উপজেলার মৃত বাবুল মিয়ার পুত্র আবু বক্কর (২২) ও সোনা মিয়ার পুত্র বিলাল্ল হোসেন (২৫)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার ভোররাতে মাধবপুর উপজেলার রতনপুরে সিলেট থেকে ঢাকাগামী পাথর বুঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই পিকআপ যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হন আরও ৫ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
Related News
হবিগঞ্জে পাইপলাইন থেকে তেল চুরি, ইউপি সদস্যসহ ৫জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে দুই দিনে ৪ হাজারRead More
হবিগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলায় একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনেরRead More



Comments are Closed