জাউয়ায় নির্মাণের ৭ বছরের মাথায় ভেঙ্গে পড়ল সেতু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কৈতক আগিজাল সড়কের বোকা নদীর উপর নির্মিত সেতু (ফুট ওভার ব্রীজ) নির্মাণের ৭ বছরের মাথায় নদীতে ভেঙ্গে পড়েছে।
সোমবার ভোরে ব্রীজটি ভেঙ্গে পড়ার ফলে আগিজালসহ কয়েকটি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা যাতায়াত নিয়ে পড়েছে বিপাকে।
বন্যা, নদীর স্রোত কিংবা প্রাকৃতিক কোন দূর্যোগ ছাড়াই শুকনো মৌসুমে ব্রীজটি নদীতে ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ অসন্তুষ্টি দেখা দিয়েছে।
জানা যায়, এলজিইডি’র বাস্তবায়নে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে ৪৫ মিটার দীর্ঘ নির্মিত সেতুটি ২০১০ সালের ২৭ ডিসেম্বর উদ্ভোধন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
নির্মাণের মাত্র ৭ বছরের মাথায় ব্রীজটি এভাবে নদীতে ভেঙ্গে পড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারী প্রতিষ্টানের নির্মাণ কাজের অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর যাতায়াতের সুবিধার্থে ব্রীজটি দ্রত সংষ্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed