সিলেটে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ৭দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক সপ্তাহ ধরে তায়্যিব সায়েম (২৭) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। ওই শিক্ষার্থী সিলেটের বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনির্ভাসিটির এমবিএ প্রথম বর্ষের ছাত্র। সে জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মাওলানা আলতাফ হোসাইনের ছেলে।
নিখোঁজ শিক্ষার্থীর পরিবার জানায়, গত ৪ ডিসেম্বর নিখোঁজ তায়্যিব গ্রামের বাড়ি থেকে বের হয়ে যায়। ওইদিন রাতে বাড়িতে ফিরতে বিলম্ব হলে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে সে তার বন্ধুর বাসায় রাত যাপন করার কথা জানায়। পরদিন থেকে তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়স্ব^জন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় তার মা শাহানা আক্তার গত শনিবার (৯ডিসেম্বর) গোলাপগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়রী করেন। থানায় সাধারণ ডায়েরী (জিডি) নং- ৪৭৯।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ম ফজলুল হক শিবলী শিক্ষার্থী নিখোঁজ ও জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed