ফেঞ্চুগঞ্জে বৈদ্যুতিক সাবস্টেশনের ট্রান্সফরমারে আগুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জের ২৩০ কেভি বৈদ্যুতিক সাব স্টেশনের একটি বিশালাকার ট্রান্সফরমার আগুনে পুড়ে গেছে। এ কারণে মৌলভীবাজার জেলাসহ সিলেটের দুটি উপজেলায় তিন ঘন্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল।
ফায়ার সার্ভিসের পাঁচটি টিম প্রায় তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বেলা সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রনে আসে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দ্বীনমনি শর্মা জানিয়েছেন। শর্ট সার্কিটের কারণে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানিয়েছেন, অগ্নিকান্ডের কারণে মৌলভীবাজার জেলার পাশাপাশি ফেঞ্চুগঞ্জ উপজেলা ও বিয়ানীবাজার উপজেলার আংশিক এলাকায় তিন ঘন্টা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন ছিল। বেলা ১টা ১০ মিনিটের দিকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়।
স্থাানীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা ও পালবাড়ির মধ্যখানে অবস্থিত পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ(পিজিসিএল)-এর মালিকানাধীন বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইনের ২৩০ কেভি ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের সাব-স্টেশনের ট্রান্সফরমারে আগুন লাগে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন অনেকটা আতংকিত হয়ে পড়েন। অগ্নিকান্ডের সাথে সাথে বিদ্যুৎ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এ কারণে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের ৪টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে বিদ্যুত সংযোগ স্বাভাবিক হয়।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed