নীরবেই পার হচ্ছে হাসন রাজার মৃত্যুবার্ষিকী
বৈশাখী নিউজ ডেস্ক: মরমী সাধক হাসন রাজার মৃত্যুবার্ষিকী ছিল গত ৬ ডিসেম্বর বুধবার। ১৯২২ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি। হাওর-বাওড় ও মেঘালয় পাহাড়ের পাদদেশের জেলা সুনামগঞ্জ ‘হাসন রাজার দেশ’ হিসেবেই পরিচিত। কিন্তু মরমী এই সাধকের জন্ম-মৃত্যুতে খুব একটা আয়োজন থাকে না সুনামগঞ্জে। পারিবারিকভাবেও কোনো অনুষ্ঠানের আয়োজন হয়নি এ বছর। তাই নীরবেই পার হচ্ছে হাসন রাজার মৃত্যুবার্ষিকী।
১৮৫৪ সালের সালের ২১ ডিসেম্বর সুনামগঞ্জ শহরের লক্ষণশ্রীর ধনাঢ্য জমিদার পরিবারে জন্ম নেয়া মরমী সাধক হাসন রাজা জীবদ্দশায় প্রায় ২’শ গান রচনা করেছেন। তার গানে সহজ সরল স্বাভাবিক ভাষায় মানবতার চিরন্তন বাণী যেমন উচ্চারিত হয়েছিল তেমনি আধ্যাত্মিক কবিও ছিলেন তিনি। সকল ধর্মের বিভেদ অতিক্রম করে তিনি গেয়েছেন মাটি ও মানুষের গান।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ১৯২৫ সালে কলকাতায় এবং ১৯৩৩ সালে লন্ডনে হিবার্ট বক্তৃতায় হাসন রাজার দুটি গানের প্রশংসা করেছিলেন। কিন্তু প্রখ্যাত এই মরমী সাধকের জীবন-দর্শন ও গানের চর্চা এখন আর প্রাতিষ্ঠানিকভাবে হয় না বললেই চলে।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed