ধানের ফল্স স্মাট রোগ নিয়ে সিকৃবিতে প্রথম পিএইচডি গবেষণা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ধানের ফল্স স্মাট একটি গুরুত্বপূর্ণ রোগ যা কৃষকের দুশ্চিন্তার কারণ। বিশ্বের সব ধান উৎপাদনকারী দেশে এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এ রোগ রোপা আমনকে খুব বেশি প্রভাবিত করে। তবে বোরো ও আউশ মৌসুমেও এর প্রাদুর্ভাব দেখা যায়। রোপা আমনের জনপ্রিয় জাত ব্রি ধান ৪৯ ও বিআর ১১ও ভারতীয় জাতগুলো এ রোগে ব্যাপক আক্রান্ত হয়।
গবেষণায় দেখা যায় মধ্য অক্টোবরের মধ্যে যদি ধানে ছড়া আসে তবে এ রোগ কম হয়। এ কারণে জাত অনুযায়ী রোপণের সময় নির্ধারণ করতে হবে। সাধারণত এ রোগের কারণে ধানের ফলনে তেমন তারতম্য না হলেও ধানের বাহ্যিক আবরণ কালো হয়ে যাওয়ায় বাজার মূল্য কমে যায়। এ রোগটি মূলত মাটিবাহিত যা স্কেরোশিয়ার মাধ্যমে হয়ে থাকে। এ প্রতিকারে মাটি ব্যবস্থাপনা খুবই জরুরী।
সিকৃবির প্রথম পিএইচডি গবেষক হিসেবে বদরুন্নেসা এর এই কাজ ইতোমধ্যে চারটি জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষণার সার্বিক তত্ত¡াবধানে আছেন সিকৃবির প্ল্যান্ট প্যাথলজি ও সিড সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. এএইচএম মাহফুজুল হক। বদরুন্নেসা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা। এ গবেষণার ফল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়সহ কৃষি বিজ্ঞানের সংশ্লিষ্ট শাখায় ব্যাপক অবদান রাখবে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed