Main Menu

সিলেটে সহপাঠিদের ছুরিকাঘাতে কলেজছাত্র গুরুতর আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সহপাঠিদের ছুরিকাঘাতে এক কলেজছাত্র গুরুতর আহত হয়েছে । আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আম্বরখানা এলাকার ডিঙি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত জুয়েল আহমদ (১৮) নগরীর খাসদবির এলাকার আব্দুল লতিফের পুত্র ও আম্বরখানা রয়েল এমসি একাডেমির একাদশ শ্রেণির ছাত্র। ছুরিকাঘাতকারীরাও রয়েল এমসি একাডেমী কলেজে লেখাপড়া করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে আম্বরখানা ডিঙি রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছিলেন জুয়েল। এ সময় রয়েল এমসি একাডেমী কলেজের ছাত্র ফাহিম, মাছুম, কামাল, রাশেদ, জুনেদ ও রায়হানের নেতৃত্বে একদল ছাত্র জুয়েলের উপর হামলা চালায। তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জুয়েল বর্তমানে ওই হাসপাতালের ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তাৎক্ষনিকভাবে হামলার কারণ জানা যায়নি।

Share





Related News

Comments are Closed