বিশ্বনাথে বিদেশী মদসহ ব্যবসায়ী আটক
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটে বিশ্বনাথে ভারতীয় অফিসার চয়েজ ৫ বোতল মদসহ ওয়াসিম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার পূর্ব চানশিরকাপন গ্রামের মৃত গরীব উল্লার ছেলে। সোমবার রাতে তাকে উপজেলা সদরের পুরান বাজার এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই রফিকুল ইসলাম বাদল ও এসআই বিনয় ভূষণ চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ৫ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী ওয়াসিমকে আটক করে। তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সোমবার রাতে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। মামলা নং ৬। ইতি মধ্যে ওয়াসিমকে মাদকসহ একাধিকবার পুলিশ আটক করে এবং সে একজন মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম মাদকসহ একজনকে আটকের সত্যাতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তিকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed