Main Menu

স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

মোঃ শামিম খান, ঝালকাঠি থেকে: ঝালকাঠিতে গৃহবধূকে হত্যা করে বিষ পানের নাটক সাজানোর অভিযোগ করেন গৃহবধূর পরিবার। নিহত গৃহবধূ সুমাইয়া ফরাজী গর্না (২১) হিমু আকন (২৫) এর স্ত্রী ও একই এলাকার আসলাম ফরাজীর মেয়ে এবং ঝালকাঠি সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো।
সোমবার সকালে সদর থানার ওসি তাজুল ইসলাম জানান, রোববার দুপুরে শহরের কাঠপট্টি এলাকায় এ বিষপানের ঘটনা ঘটে। গৃহবধূর স্বামী হিমু আকনকে এ ঘটনায় আটক করা হয়েছে।
ওসি তাজুল ইসলাম আরও জানান, প্রায় তিন বছর আগে দুই পরিবারের সম্মতি ছাড়াই একই এলাকার মিল্টন আকনের ছেলে হিমু আকন এবং আসলাম ফরাজীর মেয়ে সুমাইয়া ফরাজী গর্না তারা নিজেদের মতে বিয়ে করে। গ্রামবাসিদের থেকে জানা যায় বিয়ের পর থেকে ছেলের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি, এনিয়ে স্বা-স্ত্রীর মধ্যে কলহ লেগে থাকত। রবিবার বিকেলে কাঠপট্টির এলাকার একটি মুড়ির মিলের এক কক্ষে দরজা বন্ধ করে ঝগড়া করে ওই দম্পতি। পরে সেখানে দুইজনেই বিষপান করে বলে প্রচার করে গ্রামবাসি, এরপর তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন, অপরদিকে স্বামী (হিমু আকনকে) বরিশালর সদর শোবাচিম হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য।
অপরদিকে ঝালকাঠি সদর থানার ওসি জানান নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে সুমাইয়াকে হত্যা করে বিষপানের নাটক সাজায় স্বামী হিমু। স্ত্রী হত্যাকে আড়াল করতে নিজেও মিথ্যা বিষ পানের নাটক করে। এ বিষয় নিয়ে সদর থানায় মামলা দায়ের করেন মৃত গৃহবধূ সুমাইয়ার পরিবার। ঘটনার রাতেই হিমুকে বরিশাল হাসপাতাল থেকে আটক করে থানা পুলিশ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি তাজুল ইসলাম জানান।

Share





Related News

Comments are Closed