কমলগঞ্জে ৫দিনব্যাপী জুয়েলারী শপিং মেলা উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ৫দিনব্যাপী ইমিটেশন জুয়েলারী মেলা। গত রোববার বিকাল চারটায় ঢাকার মেসার্স ইফরাত এন্টারপ্রাইজের আয়োজনে শমশেরনগর আউলিয়া কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।
আয়োজকরা জানান, সাফল্যের দ্বিতীয় আয়োজন হিসাবে এবার ৩ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত টানা ৫ দিন মেলা চলবে। মেলায় আন্তর্জাতিক মান সম্পন্ন আকর্ষণীয় ডিজাইনের ইমিটেশন জুয়েলারীর নামান সমারোহ রয়েছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার ভিতরে রেখে এক দরে এসব জুয়েলারী সামগ্রী বিক্রয় হবে। বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে ২৩ ক্যারেট মাইক্রো গোল্ড প্লেটেড, জয়পুরী রিয়েল স্টোন, মালাটি মঙ্গল সূত্র, পান্না, এমব্রাল/রুবি,জারকান জড়িত নেকলেস সেট এবং বিয়ে ও পার্টিতে পরার জন্য আকর্ষনীয় ডিজাইনের জুয়েলারী পাওয়া যাচ্ছে মাত্র ৫০০ টাকা থেকে ৮০০ টাকায়। মোট ২০টি জুয়েলারী স্টলের সাথে একটি হিজাব ও ওড়নার স্টল ও একটি খাবারের সামগ্রীর স্টল।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed