Main Menu

ভ্যানের সাথে ধাক্কায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঘাসিটুলায় সড়ক দুর্ঘটনায় খোকন আহমদ (৩০) নামের এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর ঘাসিটুলার ২৯, বারী মঞ্জিলের বাসিন্দা কানু মিয়ার পুত্র।

সোমবার সকাল ১১টায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগার পর পাশের বিদ্যুতের খুঁটিতে সিটকে পড়ে আহত হন তিনি। পরে ওসমানী হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

ওসমানী হাসপাতাল পুলিশ তদন্ত ফাঁড়ির ইনচার্জ এস আই ফারুক জানান, হাসপাতালের ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খোকনের মৃত্যু হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সী মেডিকেল অফিসার ডা: কামাল জানান, খোকনকে জরুরী বিভাগ থেকে ৭ নং ওয়ার্ডে চিকিৎসা দেয়া হয়।

Share





Related News

Comments are Closed