জৈন্তাপুরে পাথর কোয়ারি নিয়ে সংঘর্ষে আহত একজনর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরের শ্রীপুর পাথর কোয়ারির জমি দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। রোববার রাত আটটার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হোসাইন আহমদ (৪০) উপজেলার দরবস্ত মহাইল গ্রামের মরতুজ আলী মেম্বারের ছেলে। দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী ও সহ-সভাপতি কামাল আহমদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় আহতের মধ্যে সেও ছিল।
স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে শ্রীপুরের সাত নম্বর পাথর কোয়ারি এলাকার দখল নিয়ে ওই দুই নেতার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। রোববার লিয়াকতের অনুসারীরা কোয়ারিতে পাথর তুলতে গেলে কামাল অনুসারিরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জৈন্তাপুর থানার ওসি খান মোহাম্মদ ময়নুল জাকির জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোয়ারি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এ ঘটনার জেরে বেলা ১টা থেকে জৈন্তাপুর থানা সদরের বাস স্টেশনে অবস্থান নিয়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে রাখে কামাল আহমদের অনুসারীরা। পরে সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌরিন করিমসহ প্রশাসনের সাথে বৈঠকের পর অবরোধ তুলে নেয় তারা। অবরোধের সময় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ীর জট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন জাফলং বেড়াতে আসা পর্যটকরাও।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed