চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে মো. হারুন নামের (৪০) এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে নগরীর কদমতলী শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করা হয়। নিহত হারুন প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই আলমগীর চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, হারুনের বুকে তিনটি গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছিল। তবে বাঁচানো যায়নি।
নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারি কমিশনার মো.জাহাঙ্গীর আলম পরিবর্তন ডটকমকে বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তিন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মো.জোবায়ের এবং আব্দুল কাদের মিলে শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভযাত্রার আয়োজন করেছিলেন।’
‘এ সময় ব্যবসায়ী হারুন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসা ছিলেন। শোভযাত্রার শেষের দিকে হারুনকে তার প্রতিষ্ঠানের ভেতর লক্ষ্য করে গুলি করা হয়। কারা গুলি করেছে তা এখনো শনাক্ত করা যায়নি। হারুন একজন পরিবহন ব্যবসায়ী। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।’
এ ব্যাপারে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শোভযাত্রা ও সমাবেশ শেষ করেছি। শোভাযাত্রার শেষদিকে পেছন দিকে গুলির শব্দ শুনি। তারপর আমি গিয়ে হারুনকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তাকে আমি টেক্সিতে তুলে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি হারুন দস্তগীর সাহেবের ভাই আলমগীর সাহেবের ছেলে। সম্ভবত সুযোগ সন্ধানী কেউ আমাদের শোভাযাত্রার জনসমাগমের সুযোগ নিয়ে এই কাজ করেছে।’
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed